
নিউজ ডেস্কঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া ও নগরকান্দা উপজেলার ছাগলদী এলাকায় দুই পক্ষের পৃথক সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ ছাড়া ৩০টি বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আহতদের বোয়ালমারী ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোয়ালমারীর ময়েনদিয়া এলাকায় ও নগরকান্দা উপজেলার ছাগলদী এলাকায় একই কারণে দুই পক্ষে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান এবং নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তারা।