News71.com
 Bangladesh
 21 Apr 17, 10:14 AM
 262           
 0
 21 Apr 17, 10:14 AM

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় ২ ভাই নিহত।।

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় ২ ভাই নিহত।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাছিনগর ইউনিয়নের বিল ভাজেরা এলাকার সাহাদুল ইসলামের ছেলে রাকিব (১৩) ও একই এলাকার সিএনজি আটোরিকশার চালক সাথিল (২৮)। নান্দাইল হাইওয়ে থানার ওসি ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন