
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ৫ গণ মাধ্যম কর্মীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনসহ একাধিক মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের ৩জন সদস্যসহ প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিভিন্ন পেশাজীবি,ব্যবসায়ী ও একাধিক সাংবাদিক সংগঠন।বিবৃতিদানকারীরা বলেছেন,নারায়ণগঞ্জের কয়েকজন পেশাদার গণমাধ্যম কর্মী বিশেষ করে যারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে বিশ্বাসী, তাদের উপর সম্প্রতি একের পর এক মামলা ও হামলা করে এক শ্রেণির মানুষ ও গোষ্ঠী শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
লিখিত বিবৃতিতে তারা জানিয়েছেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপন ও তাদের ঘনিষ্ঠজন জহির উদ্দিনের কোটি কোটি টাকা খোয়া যাওয়ার ঘটনায় একটি সংবাদ প্রকাশের জের ধরে নারায়ণগঞ্জের প্রবীন গণমাধ্যম কর্মী দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক-সম্পাদক হাবিবুর রহমান বাদলের বাড়ীতে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ঐ একই সংবাদ প্রকাশের জের ধরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সিনিয়র গণমাধ্যমকর্মী দৈনিক যুগান্তর, নিউজ চ্যানেল ডিবিসি’র সাংবাদিক এবং দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহমেদ, বন্দর প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, সাংবাদিক মাহামুদ হাসান কচি, সিফাত আল রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনসহ থানা ও আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এভাবে পেশাদার গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই ঘটনায় জেলা বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও আন্দোলন বিক্ষোভ করছেন। আমরা তাদের সাথে একাত্ত্বতা প্রকাশ করছি।
বিবৃতিদানকারীরা হলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি এ কে এম সেলিম ওসমান ,নারায়ণগঞ্জ-৪আনের এমপি এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা, বিকেএমইএ’র সহ সভাপতি জিএম ফারুক, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সোলায়মান, ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ীক সংগঠনের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আনিসুর রহমান দীপু, নারায়ণগঞ্জ পত্রিকা মালিক সমিতির সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম ইকবাল রুমি, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপী নাথ দাস, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরী, স্বাচিপের জেলা সাধারন সম্পাদক ডা,দেবাশীষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুজন সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, কাউন্সিলর আফজাল হোসেন, কাউন্সিলর শওকত হাশেম শকু, কাউন্সিলর আলী হোসেন আলা, কাউন্সিলর শাহজালাল বাদল, কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল, কাউন্সিলর নাজমুল আলম সজল, কাউন্সিলর আব্দুল করিম বাবু, কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আরিফুল হক হাসান, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, বন্দর প্রেস ক্লাব, রূপগঞ্জ প্রেস ক্লাব, আড়াইহাজার থানা সোনারগাও প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।