News71.com
 Bangladesh
 20 Apr 17, 04:45 PM
 260           
 0
 20 Apr 17, 04:45 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চবি ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ-সম্পাদক আবদুল্লাহ আল কায়সার শাকিলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২  নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন