
নিউজ ডেস্কঃ রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে চলা অভিযান ১৫ দিন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান। আজ বুধবার বিকেলে বিআরটিএ কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এই বৈঠকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বিভিন্ন বাস সার্ভিসের মালিকরা।