News71.com
 Bangladesh
 19 Apr 17, 11:43 AM
 234           
 0
 19 Apr 17, 11:43 AM

শেরপুরে জঙ্গি সন্দেহে ৬ ছাত্রকে আটক ।।

শেরপুরে জঙ্গি সন্দেহে ৬ ছাত্রকে আটক ।।

নিউজ ডেস্কঃ শেরপুরে একটি মেস থেকে জঙ্গি সন্দেহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ ছাত্রকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি নজরুল ইসলাম জানান,জেলা শহরের চকবাজারের একটি মেস থেকে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি শেরপুর,জামালপুর ও নেত্রকোনা জেলায় বলে জানালেও পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

ওসি নজরুল গণমাধ্যমকে বলেন,গোপন খবরের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি অভিযান চালিয়ে তাদের আটক করেন। তারা শেরপুর সরকারি কলেজ ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র। তাদের বাড়ি শেরপুর,জামালপুর ও নেত্রকোনা জেলায়। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি কম্পিউটার জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি নজরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন