News71.com
 Bangladesh
 18 Apr 17, 11:53 PM
 214           
 0
 18 Apr 17, 11:53 PM

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলার রায় আজ....

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলার রায় আজ....

নিউজ ডেস্ক : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ চার জনের বিরুদ্ধে রাডার ক্রয় দুর্নীতি সংক্রান্ত মামলার রায় ঘোষণা হবে আজ বুধবার (১৯ এপ্রিল)। গত ১২ এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেখে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লাহ এই দিন ধার্য করেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা দায়রা জজ আদালতের অতিরিক্ত রাষ্ট্রপক্ষের কৌসুঁলি তাপস কুমার পাল বলেন, আগামী বুধবার বেলা তিনটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান মোল্লা এ রায় ঘোষণা করতে পারেন।’ অপরদিকে এরশাদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘হুসাইন মোহাম্মদ এরশাদ বুধবার বেলা তিনটার দিকে আদালতে উপস্থিত থাকবেন।’

মামলার বিবরণীতে জানা যায়, ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষী নিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, তৎকালীন সেনাবাহিনী প্রধান এরশাদসহ অপর আসামিরা পরস্পরের যোগসাজশে আর্থিক সুবিধাপ্রাপ্ত হয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনে। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি হয়। ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি নিম্ন আদালত ওই মামলায় এরশাদকে তিন বছরের কারাদন্ডাদেশ দেন। ওই সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই তিনি আপিল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন