News71.com
 Bangladesh
 18 Apr 17, 11:46 PM
 231           
 0
 18 Apr 17, 11:46 PM

দিনাজপুর সদর উপজেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন আজ

দিনাজপুর সদর উপজেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন আজ

 

নিউজ ডেস্ক : দিনাজপুর সদর উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় স্থানীয় লোকভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির বিজভী আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক, যুগ্ম আহবায়ক ও ৩নং সমন্বয় টিমের প্রধান খালেকুজ্জামান বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাউন্সিলে বক্তব্য রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন