
নিউজ ডেস্কঃ অবেশেষে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে পল্লী দারিদ্র বিমোচণ ফাউন্ডেশনের (পিডিবিএফ) দুই শীর্ষ কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মদন মোহন সাহা। পিডিবিএফের ভারপ্রাপ্ত পরিচালক (মাঠ পরিচলন) আমিনুল ইসলাম ও যুগ্ম পরিচালক (নীতি ও পরিকল্পনা) ড মনারুল ইসলামকে পৃথক দুটি চিঠিতে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুই কর্মকর্তার দখলে সাত পদ! শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সংস্থাটির প্রধান কার্যালয়সহ সারাদেশেই তোলপার শুরু হয়। ওইদিনই পিডিবিএফের দুই কর্মকর্তার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেন ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা। পিডিবিএফের চাকরি প্রবিধানমালা অনুযায়ী ৩মাসের মূল বেতনসহ ১৭ এপ্রিল ২০১৭ থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।
সংস্থাটির অতিরিক্ত পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) আমিনুল হক অপসারণের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন,দুইজনকে অপসারণ করা হয়েছে। তারা দুজনই প্রতিষ্ঠানবিরোধী অপকর্মে লিপ্ত ছিল। এছাড়া দুর্নীতি এবং অনিয়মের অভিযোগও ছিল। এসব দুর্নীতির কারণে দুদকেও অনুসন্ধান করছে। এসব কারণে আমাদের প্রবিধানে নিয়ম আছে। প্রতিষ্ঠানবিরোধী কাজ করলে ৩ মাসের বিতন দিয়ে যেকোন কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেয়। সে জন্যই তাদের হাতে অব্যাহতির চিঠি দেয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ,ক্ষমতাধর দুই কর্মকর্তা মনারুল ইসলাম প্রতিষ্ঠানের ৭টি পদে আছেন এই দুই কর্মকর্তা। কেবল তাই নয়, গত ৬ বছরে ৫টি পদোন্নতি হয়েছে তাদের। এছাড়া প্রতিষ্ঠানের একাধিক পদে দায়িত্ব পালনের সুযোগে পিডিবিএফের ওই দুই কর্মকর্তা অনিয়মের মাধ্যমে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান এর পেছনে ছিলেন বলে পিডিবিএফ সূত্রে জানা গেছে। পিডিবিএফের কর্মকর্তারা জানান,লাগামহীন দুর্নীতি করতেই মাহবুব প্রতিষ্ঠানের বিধি উপেক্ষা করে তাঁর ঘনিষ্ট দুই কর্মকর্তা আমিনুল ও মনারুল ইসলামকে অল্প সময়ের মধ্যেই পদোন্নতি এবং একাধিক পদে থাকার সুযোগ করে দেন।
জানা গেছে, পিডিবিএফ এর সাবেক এমডি মাহবুবুর রহমান ও সংস্থাটির অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ৮ ফ্রেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত) শেখ মেজবাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিটি পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানোর হয়। সেই চিঠিতে সাবেক এমডি মাহবুবুর রহমানসহ সংস্থাটির উর্ধ্বত্বন ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতে গত রবিবার সকালে পিডিবিএফের ভারপ্রাপ্ত পরিচালক (মাঠ পরিচালনা) আমিনুল ইসলাম, যুগ্ম পরিচালক (নীতি ও পরিকল্পনা) মনারুল ইসলাম ও যুগ্ম পরিচালক (ক্রয় ও সহায়ক সেবা) রথিন বড়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা। পিডিবিএফের আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
দুদক সুত্রে জানা গেছে,সাবেক এমডি মাহবুবুর রহমানসহ পিডিবিএফের শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য,ঋণ বিতরণের নামে লুটপাট, প্রকল্পের কাজ না করেও অর্থ হাতিয়ে নেয়াসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এমন একটি অভিযোগ দুদকে জমা হয়ে সেটা যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানের স্বার্থে পিডিবিএফের উপরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক।