News71.com
 Bangladesh
 18 Apr 17, 02:29 PM
 266           
 0
 18 Apr 17, 02:29 PM

রাজধানীতে নয়ামোড়কে চিটিং বাসের আবির্ভাব

রাজধানীতে নয়ামোড়কে চিটিং বাসের আবির্ভাব

নিউজ ডেস্ক : রাজধানীতে সিটিং বাস বন্ধের তৃতীয় দিন মঙ্গলবারও (১৮ এপ্রিল) চিটিংবাজি চলতে দেখা গেছে। হেলপাররা সিটিং এর বদলে ডাইরেক্ট ডাইরেক্ট বলে যাত্রী ডাকছেন। অফিসগামী যাত্রীরা নিরুপায় হয়ে বেশি ভাড়ায় সওয়ার হচ্ছেন ডাইরেক্ট নামের লোকাল বাসে। বিকল্প উপায় না থাকায় জেনে বুঝেই স্বীকার হচ্ছেন চিটিংবাজীর।আজ সকালে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দেখা যায়, মৈত্রী, এটিসিএল, এমটিসিএল, এফটিসিএল, মিডওয়েসহ বেশ কিছু পরিবহন চলছে আগের নিয়মেই। মৈত্রী বাসে মোহাম্মদপুর থেকে আরামবাগ পর্যন্ত ভাড়া জনপ্রতি ২০ টাকা। কেউ যদি ধানমন্ডিতেও নামে তাকেও গুণতে হবে ২০ টাকা।

মৈত্রী বাসের হেলপার মোশারফের যুক্তি, সারাদিনই লোকাল চালাই। শুধু অফিস টাইমে ডাইরেক্ট। যেখানেই নামুক ২০ টাকা। রাজধানীতে লোকাল চালানোর কথা ডাইরেক্ট কেন চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, লোকালই তো চালাই, অহন ডাইরেক্ট।

মোহাম্মদপুর থেকে ধানমন্ডী যাওয়ার জন্য রফিকুল ইসলাম নামে এক যাত্রীকে দেখা যায় এক বাস থেকে আরেক বাসের কাছে ছুটাছুটি করতে। কাছে গিয়ে দৌড়াদৌড়ির কারণ জানতে চাইলে বলেন, ধানমন্ডি যাব, সব বাসই ডাইরেক্ট, ৫ টাকার ভাড়া ২০ টাকা চায়। এদিকে সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ বা পরিবহন মালিক সমিতির কোন অভিযান বা পরিদর্শন টিম দেখা যায়নি মোহাম্মদপুর এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন