News71.com
 Bangladesh
 18 Apr 17, 02:25 PM
 227           
 0
 18 Apr 17, 02:25 PM

হোসাইন-মোসলেমের যুদ্ধাপরাধের রায় আগামীকাল

হোসাইন-মোসলেমের যুদ্ধাপরাধের রায় আগামীকাল

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের সৈয়দ মো. হোসাইন ও মো. মোসলেম প্রধানের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে আগামীকাল বুধবার (১৯ এপ্রিল)। মঙ্গলবার (১৮ এপ্রিল) রায়ের এ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় দেবেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।এদিকে মোসলেম আটক থাকলেও পলাতক রয়েছে হোসাইন। গত ৭ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে এ মামলায় বিচারিক কার্যক্রম শেষ হলে রায় যেকোনো দিন দেওয়া হবে জানিয়ে অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন