News71.com
 Bangladesh
 18 Apr 17, 10:10 AM
 234           
 0
 18 Apr 17, 10:10 AM

রাজধানীর বাড্ডায় ২০০ রাউন্ড গুলি ও ৩টি গ্রেনেড জব্দ

রাজধানীর বাড্ডায় ২০০ রাউন্ড গুলি ও ৩টি গ্রেনেড জব্দ

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডা থানাধীন ত্রিমোহনী এলাকা থেকে আনুমানিক ২০০ রাউন্ড গুলি ও অবিস্ফোরিত ৩টি গ্রেনেড জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ত্রিমোহনীর খালি জায়গায় মাটি ভরাটের সময় এই গুলি ও গ্রেনেড পাওয়া যায়। গুলিগুলোকে ‘অনেক পুরনো’ বলছেন পুলিশ কর্মকর্তারা।

ঘটনাস্থলে থাকা বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আনুমানিক ২০০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের বলে ধারণা করা হচ্ছে। পাওয়া গেছে ৩টি অবিস্ফোরিত গ্রেনেডও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন