News71.com
 Bangladesh
 17 Apr 17, 11:35 PM
 220           
 0
 17 Apr 17, 11:35 PM

নেত্রকোনায় ২ কৃষকের মরদেহ উদ্ধার।।

নেত্রকোনায় ২ কৃষকের মরদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলা ও মদন উপজেলা থেকে ২কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকরা হলেন-পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের হবিপুর গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে মোক্তার উদ্দিন (৫৫) ও মদন উপজেলার কদমশ্রী ইউনিয়নের পশ্চিম কদমশ্রী গ্রামের দুর্গেশ বিশ্বাসের ছেলে কৃষক রানা বিশ্বাস (৩০)। আজ সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্বধলা ও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ও মাজেদুর রহমানের জানান,ওই ২কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন