News71.com
 Bangladesh
 17 Apr 17, 11:34 PM
 209           
 0
 17 Apr 17, 11:34 PM

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিজিবি-বিএসএফ’র বৈঠক অনুষ্ঠিত।।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিজিবি-বিএসএফ’র বৈঠক অনুষ্ঠিত।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ও ভারতের ৮২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত পিলার ৯৮/১ এস নিকটে চামুশা গ্রামের ছিড়াগড় এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা পর্যন্ত দু’দেশের পতাকা বৈঠকে চাঁনশিকারী বিজিবি বিওপি’র পশ্চিম দিক থেকে চামুশা পর্যন্ত ৭০০ মিটার রাস্তা পাকাকরণের বিষয়ে দু’দেশের বিজিবি-বিএসএফ’র মধ্যে বৈঠক হয়।

এর আগে ওই এলাকায় একটি রাস্তা পাকাকরণে ২দেশের মধ্যে চিঠি আদান-প্রদান এবং আজ সোমবার বৈঠকেও রাস্তা পাকাকরণে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রাশেদ খান ও ভারতের বিএসএফ’র ৮২ ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল রাজেস কুমার সিং নেতৃত্ব দেন।

অন্যন্যের মধ্যে সহঅধিনায়ক মেজর পিকে সিং,কৃষ্ণপুর বিএসএফ কোম্পানি কমান্ডার কেদার রাম চৌধুরী,আলীপুর ইন্সপেক্টর লাল রিনসন,চাঁনশিকারী কোম্পানি কমান্ডার সুবেদার বেলায়েত হোসেন,বিওপি কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন