News71.com
 Bangladesh
 17 Apr 17, 09:25 PM
 190           
 0
 17 Apr 17, 09:25 PM

১৭ এপ্রিল পালন যারা পালন করে না তারা মুক্তিযুদ্ধের চেতনাও বিশ্বাস করে না ।। ওবায়দুল কাদের

১৭ এপ্রিল পালন যারা পালন করে না তারা মুক্তিযুদ্ধের চেতনাও বিশ্বাস করে না ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ১৭ এপ্রিল যারা পালন করে না,তারা মুক্তিযুদ্ধের চেতনায়ও বিশ্বাস করে কিনা আমার সন্দেহ আছে। মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করে,১৭ এপ্রিল সরকার গঠনের চেতনাকেও তাদের লালন করতে হবে। যারা লালন করে না,তারা  মুক্তিযুদ্ধের চেতনাকেও প্রকারন্তেও অস্বীকার করে- এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা।তাদের আজ কোনো চেতনা নেই,মূল্যেবোধ নেই,সৌজন্যবোধ নেই। আজ সোমবার দুপুরে মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিবনগর দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। শেখ হাসিনাকে বিএনপি নেত্রী শুধু হাসিনা বলেন- খুবই বাজে কথা। আমরা তো কখনো আপনাকে বেগম খালেদা জিয়া'ছাড়া বলি না। বিশ্বের ১০ জন জনপ্রিয় নেতার একজন শেখ হাসিনা। তাকে যখন শুধু হাসিনা বলে অপমান করা হয়,তখন আমাদের অপমান করা হয়,আমাদের পার্টিকে অপমান করা হয়,আমাদের চেতনাকে অপমান করা হয়,আমাদের নেতৃত্বকে অপমান করা হয়।

সেতুমন্ত্রী বলেন,বিএনপি এখন শুধু ইস্যু তৈরি নিয়ে ব্যস্ত। বিএনপিকে এখন বাংলাদেশ নালিশ পার্টি বলা হয়। নির্বাচনে নিজেরাই ভুল করে যায়নি। চোরাবালিতে আটকে গেছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে জনগণের শুধু ঘৃণা পেয়েছে। একটার পর একটা ইস্যু তৈরি করা ছাড়া আর কাজ নেই। এখন সবশেষে ভারত জুজু। তিস্তা তাদের অন্তরে নাই। গঙ্গা যাদের অন্তরে আছে তিস্তা তাদেরও অন্তরে আছে। তিনি বলেন,বিএনপির ইস্যু জনগণের কোনো কাজে আসে না। ইস্যু মাঠে মারা যায়। এ বছর না ওই বছর, আন্দোলন হবে ওই বছর। দেখতে দেখতে আট বছর। এই কুষ্টিয়া এলাকার অনেক নদী মরে গেছে। মরা গাঙে পানি থাকে না। বিএনপির এখন মরা গাঙ। মন্ত্রী বলেন,আন্দোলনের ডাক দিয়ে নেতারা হিন্দি সিরিয়াল দেখেন। তো আন্দোলন হবে কেমনে। ৫৯৬ জনের কমিটি। এই কমিটির ৫০ জনও তো মাঠে যেতে পারেন তাও যান না। তাদের আন্দোলন তারা করুক।

মেহেরপুরের নেতাকর্মীরাদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন,সিলেটে কাউয়া বলেছিলাম। এখানে কাউয়া বলব না। তবে এখানেও ফার্মের মুরগি ঢুকে গেছে। দেশি মুরগি স্বাস্থ্যসম্মত। ফার্মের মুরগি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফার্মের মুরগির চাপে দেশি মুরগি কোনঠাসা হয়ে পড়েছে। পুরো মঞ্চে নেতা আর নেতা। বিলবোর্ডের দিকে তাকালে আদি নেতা,পাতি নেতা,ছোট নেতা বড় নেতা। একেকজনের একের রকম চেহারা। তবে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করা চলবে না। আওয়ামী লীগ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারাও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচেনর প্রস্তুতি নিন।

সভাপতির বক্তব্যে মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,আমার পিতা এখানে শপথ নিয়েছিলেন। তাই এখানে আসলে মনে হয় আমার বাবাকে দেখছি। এজন্য প্রতিবছর এখানে ছুটে আসি। মুজিবগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান,শ্রম বিষয়ক সম্পাদক হাবিবর রহমান সিরাজ,নির্বাহী সদস্য খায়রুজ্জামান লিটন,সদস্য পারভিন জামান কল্পনা,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি,সাধারণ সম্পাদক এম এ খালেক,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

এর আগে জাতীয় নেতৃবন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে  নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।মুজিবনগর দিবসের জনসভায় মেহেরপুর,চুয়াডাঙ্গা ঝিনাইদহ এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন