News71.com
 Bangladesh
 17 Apr 17, 09:20 PM
 183           
 0
 17 Apr 17, 09:20 PM

নিঁখোজ বিএনপি নেতা ইলিয়াসের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি।।

নিঁখোজ বিএনপি নেতা ইলিয়াসের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি।।

 

নিউজ ডেস্কঃ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। আজ সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- রাষ্ট্রের সকল নাগরিকের জানমালের নিরপত্তা দেয়া সরকারের দায়িত্ব। তাই ইলিয়াস আলী নিখোঁজের দায় সরকার কোনভাবেই এড়াতে পারবে না। আমাদের বিশ্বাস সরকার আন্তরিকভাবে চেষ্টা করলে গুম হওয়া সকল নাগরিকদের তাদের স্বজনদের কাছে  ফিরিয়ে দেয়া সম্ভব। অবিলম্বে এম ইলিয়াস আলীসহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে এম. ইলিয়াস আলী নিখোঁজ হন। এসময় তার সাথে নিখোঁজ হন তার গাড়ি চালক আনসার আলী। এরপর থেকে ইলিয়াসের সন্ধান দাবিতে বিএনপি নানা কর্মসূচি পালন করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন