News71.com
 Bangladesh
 17 Apr 17, 09:18 PM
 191           
 0
 17 Apr 17, 09:18 PM

৩৫তম বিসিএস এর ৩৯৫ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ।।

৩৫তম বিসিএস এর ৩৯৫ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ।।

নিউজ ডেস্কঃ ৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে ৩৯৫ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান টুটুল গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন,নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদে সুপারিশ পায়নি তাদের মধ্য থেকে মেধাক্রম ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে ৩৯৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে,তথ্য বিভ্রাটের জন্য তিন জনের ফল স্থগিত রয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা পদে ২০০ জন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদে ৪৮ জন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ২০ জনসহ ৪৩টি সরকারি দপ্তর ও সংস্থায় ৩৯৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে ‍পিএসসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন