News71.com
 Bangladesh
 17 Apr 17, 06:53 PM
 189           
 0
 17 Apr 17, 06:53 PM

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট।।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট।।

 

নিউজ ডেস্কঃ দলের বিপক্ষে ভোটদান কিংবা রাজনৈতিক দল থেকে পদত্যাগের কারণে আসন শূন্য হওয়া'সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজ সোমবার এ রিট করেন বলে জানিয়েছেন তিনি।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে,কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন,অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে,তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। মন্ত্রিপরিষদ সচিব,সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে আবেদনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন