News71.com
 Bangladesh
 17 Apr 17, 11:38 AM
 213           
 0
 17 Apr 17, 11:38 AM

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩ আহত ৩০।।

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩ আহত ৩০।।

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে ৩জন নিহত হয়েছে।  আহত হয়েছে অন্তত ৩০ জন। গতকাল রবিবার  রাত পৌনে ১টার দিকে  উপজেলার সীমাবাড়ীর বগুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ব্যক্তি হলেন গাইবান্ধার সাঘাটা থানার সাইদুল ইসলাম (৩০),তারেক (২৭) ও আবদুল করিম (৪৫)। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে  পাঠানো হয়েছে।

পুলিশ ও কয়েকজন যাত্রীর তথ্যমতে,বাসটি গাইবান্ধার সাঘাটা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। তাঁরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

স্থানীয় একটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন,উদ্ধারের পর আহত ব্যক্তিদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেরপুর থানার ওসি খান মো. এরফান গণমাধ্যমকে বলেন,দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছেন। বাসটি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন