
নিউজ ডেস্কঃ গতকাল রবিবার রাত ৩টার দিকে রাজধানীর ভাসানটেক থানাধীন দেওয়ান পাড়ার লোহার ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম বলেন,খোঁজ নিয়ে জানতে পেরেছি যুবকের নাম সোহেল। আরও খোঁজখবর নিয়ে বিস্তারিত পরে জনানো হবে।