News71.com
 Bangladesh
 17 Apr 17, 12:17 AM
 234           
 0
 17 Apr 17, 12:17 AM

এখন থেকে এক ক্লিকেই জানাযাবে সম্পত্তির হিসাব।।

এখন থেকে এক ক্লিকেই জানাযাবে সম্পত্তির হিসাব।।

 

প্রযুক্তি ডেস্কঃ উত্তরাধিকার অনুযায়ী সম্পত্তির হিসাব বের করা খুব জটিল একটি প্রক্রিয়া। আধুনিক যুগের মানুষ হিসাবে কারো সাহায্য ছাড়া ব্যক্তিগত উদ্যোগে উত্তরাধিকারী হিসাব করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। এই সমস্যার সমাধান করা যাবে কয়েক সেকেন্ডে। মৃত ব্যক্তির সম্পদ জটিলতা নিরসনকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম উত্তরাধিকার ডট বাংলা সিস্টেম চালু করেছে।

এই সাইট ও অ্যাপের মাধ্যমে মৃত ব্যক্তির সম্পদ (জমি, স্বর্ণ, রৌপ্য, টাকা) তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের হিসাব নির্ণয় সহজেই করা সম্ভব। এছাড়াও উত্তরাধিকীর সাইট ও অ্যাপে উত্তরাধিকারদের মধ্যে সম্পদ বন্টনের নিয়মকানুন ও প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে।

এই সাইট ও অ্যাপটি সাধারণ জনগণ,আইনজীবী,বিচারক,ভূমি প্রশাসন, আইনের শিক্ষক,জমির ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্যে অতি প্রয়োজনীয়।আরো জানতে ক্লিক করুন: uttoradhikar.gov.bd। অথবা অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন: https://goo.gl/qu39Zo।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন