News71.com
 Bangladesh
 16 Apr 17, 07:54 PM
 534           
 0
 16 Apr 17, 07:54 PM

ফেনী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি জাহিদ চৌধুরী অস্ত্রসহ ফের গ্রেফতার।।

ফেনী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি জাহিদ চৌধুরী অস্ত্রসহ ফের গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি জাহিদ চৌধুরীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। আজ রবিবার দুপুরে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে গুলিসহ এলজি ও রিভলবার উদ্ধার করা হয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খাঁন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত,একরাম হত্যাকান্ডের ৫ দিন পর ২০১৪ সালের ২৫ মে জাহিদ চৌধুরীকে ফেনী পৌরসভার বারাহীপুর থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর সে উচ্চ আদালত থেকে ২০১৬ সালের ২ সেপ্টেম্বর অন্তবর্তিকালীন জামিনে মুক্তি পায়। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে তার বাড়ি। একরামকে যে জায়গায় হত্যা করা হয় একই জায়গায় ২০০০ সালে যুবলীগ নেতা বশির আহমেদকে (বইশ্যা) হত্যা করে প্রথম আলোচনায় আসে জাহিদ চৌধুরী। সে ফুলগাজী উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন