News71.com
 Bangladesh
 16 Apr 17, 02:41 PM
 249           
 0
 16 Apr 17, 02:41 PM

নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ,নিহত ৪।। 

নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ,নিহত ৪।। 

নিউজ ডেস্কঃ নরসিংদীর শিবপুরে সোনাইমুড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬জন আহত হয়েছেন।  রবিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি  করা হয়েছে। নরসিংদী জেলা হাসপাতালের মেডিক্যাল আবাসিক কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান জানান,ঘটনাস্থলেই একজনের মৃত্যু হওয়ায় সেখানেই তার মরদেহ রয়েছে। বাকি ৩জনের মরদেহ হাসপাতালে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন