News71.com
 Bangladesh
 16 Apr 17, 09:53 AM
 243           
 0
 16 Apr 17, 09:53 AM

অছাত্র,বিবাহিত ও মাদকে যুক্তদের ছাত্রলীগে ঠাঁই নাই ।। সাইফুর রহমান সোহাগ

অছাত্র,বিবাহিত ও মাদকে যুক্তদের ছাত্রলীগে ঠাঁই নাই ।। সাইফুর রহমান সোহাগ

 

নিউজ ডেস্কঃ অছাত্র,বিবাহিত ও মাদকে যুক্তদের সংগঠনে ঠাঁই হবে না বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি আজ শনিবার বিকেলে ঢাকার ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ ও কলাবাগান  থানা ছাত্রলীগের সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন,ছাত্রলীগ একটি সুশৃঙ্খল ছাত্রসংগঠন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশের যেকোনো আন্দোলন,সংগ্রাম ও দুর্যোগময় মূহুর্তে ভূমিকা রেখেছে এই ছাত্রলীগ। ছাত্রলীগে কোনো অছাত্র,বিবাহিত ও মাদকের সঙ্গে জড়িতদের জায়গা হবে না। ছাত্রলীগ মেধাবী ও ত্যাগীদের ছাত্রসংগঠন। ছাত্রলীগ যেমন বঙ্গবন্ধুর নির্দেশে যেকোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো। তেমনি দেশরত্ন শেখ হাসিনার একমাত্র বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবেই কাজ করে আসছে। 

তিনি আরও বলেন,একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা সারাদেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিশীল করার চেষ্টায় লিপ্ত। যেখানেই তারা ঘাঁটি করছে,সেখানেই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরাও জঙ্গি,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে। দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্রই ছাত্রলীগ সফল হতে দেবে না। 

সম্মেলনে সভাপতিত্ব করেন কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফারুক। বক্তব্য রাখেন,ঢাকা- ১৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু,বর্তমান সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন