News71.com
 Bangladesh
 16 Apr 17, 12:14 AM
 227           
 0
 16 Apr 17, 12:14 AM

কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে ৭ দিনব্যাপী বইমেলা শুরু......

কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে ৭ দিনব্যাপী বইমেলা শুরু......

নিউজ ডেস্কঃ আজ শনিবার কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. হারুন অর রশিদ বলেছেন,জ্ঞান মানবজাতিকে আজ উচ্চ শিখরে আসন দিয়েছে। জ্ঞান মানুষকে মহাবিশ্ব জয়ের শিক্ষা দিয়েছে। বিশ্বকে পাল্টে দিয়েছে কম্পিউটার যুগ। আর সবকিছুর শিক্ষা অর্জন হয়েছে ভালো ও সৃজনশীল বইয়ের মাধ্যমে। বর্তমান যুগে জ্ঞানের মাধ্যমে পৃথিবীতে প্রতিটি দেশ নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। তাই বই যেকোন জাতির অগ্রগতির পরিচয় বহন করে।

তিনি আরও বলেন ইতিবাচক,মানবিক আর আদর্শিক ও সৃজনশীল বইয়ের জ্ঞান অর্জন করা মানুষের জীবনের একটি অংশ হওয়া প্রয়োজন। কারণ এসব বই মানুষকে সৎ,নির্মল ও সুন্দর হতে শিক্ষা দেয়। অপর দিকে কিছু জিহাদি আর উস্কানিমুলক বই মানুষকে ধ্বংস হতে শিক্ষা দেয়।

মানুষ মারার শিক্ষা দেয় এসব নেতিবাচক বই। সন্ত্রাস আর জঙ্গিবাদ শিক্ষা দিয়ে আমাদের সন্তানদের বিপদগামি করছে এসব জিহাদি বই। তাই আমাদের সাবধান থাকতে হবে। কি বই পড়বো আর কোন বই বর্জন করবো। এজন্য অভিভাবকদের দায়িত্ব হবে বেশি।

বই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের উপ-পরিচালক কবি সুহিতা সুলতানা, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একে এম ফজলুল করি চৌধুরী, কক্সবাজার সিটি কলেজে অধ্যক্ষ ক্যথিং অং,বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম মজুমদার প্রমূখ। অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বইমেলার সদস্য সচিব এডভোকেট তাপস রক্ষিত। সভা পরিচালনা করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আহসানুল হক।

চেতনা জাগরণে বই'প্রতিপাদ্য বিষয়ের আলোকে জেলা প্রশাসন ও জাতীয় জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির যৌথ আয়োজনে ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে কক্সবাজারের এই বইমেলায় ৪৬টি বইয়ে স্টল বসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন