News71.com
 Bangladesh
 15 Apr 17, 06:20 PM
 203           
 0
 15 Apr 17, 06:20 PM

টুপি মাথায় দিয়ে মিথ্যা বলা যাবে না, চসিকের সাবেক মেয়র মহিউদ্দিনকে উদ্দেশ্য করে বর্তমান মেয়র নাছির উদ্দিন।। 

টুপি মাথায় দিয়ে মিথ্যা বলা যাবে না, চসিকের সাবেক মেয়র মহিউদ্দিনকে উদ্দেশ্য করে বর্তমান মেয়র নাছির উদ্দিন।। 

নিউজ ডেস্কঃ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন,টুপি একটা মাথায় দিলে হবে না। সাথে মিথ্যাচারও বন্ধ করতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। ভোটার দিয়েছে ভোট। তাই আমাকে খাটো করা মানে দল ও নগরবাসীকে অপমান করা। আজ দুপুরে উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে জঙ্গিবাদ দমন,মাদক নিয়ন্ত্রণ এবং পৌরকর পরিশোধে সচেতনতা সৃষ্টি  লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর। উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন।

বর্তমান মেয়র সাবেক মেয়রদের প্রতি প্রশ্নে রেখে বলেন,২১ বছরে বৃষ্টির পানি নামার জন্য নালা হলো না কেন? ফুটপাত দখল আমি চেয়ারে বসার পর হয়েছে নাকি আগে হয়েছে? বিলবোর্ড কারা বসিয়েছিলেন,অনুমোদন দিয়েছিলেন? আমি তো দিইনি। যাত্রী ছাউনি মাদকাসক্তদের অভয়ারণ্য কারা বানিয়েছেন? এসব প্রশ্নের উত্তর জনগণের কাছে রয়েছে। তাই আমাকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন