News71.com
 Bangladesh
 15 Apr 17, 05:57 PM
 293           
 0
 15 Apr 17, 05:57 PM

আউটসোর্সিংয়ে ভাগ্য বদলাচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ।। প্রতিমন্ত্রী পলক

আউটসোর্সিংয়ে ভাগ্য বদলাচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ।। প্রতিমন্ত্রী পলক

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় সহযোগীতায় আউটসোর্সিংয়ের মাধ্যমে ভাগ্য বদলাচ্ছে দেশের তরুণ প্রজন্ম বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। এর ফলে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ শনিবার নাটোরের সিংড়া পৌরসভা কর্তৃক পরিচালিত শেখ রাসেল পৌর  আউটসোর্সিং ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ফেসবুক ব্যবহারের দিক দিয়ে বিশ্বে ঢাকার অবস্থান দ্বিতীয়।

এসময় সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস,প্রতিমন্ত্রীর সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা, পৌরসভার সচিব আ: মতিন,আউটসোর্সিং এ সফল তরুণ এমিল হাসিবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন