News71.com
 Bangladesh
 15 Apr 17, 05:55 PM
 175           
 0
 15 Apr 17, 05:55 PM

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি, শাহিন সভাপতি আর জুয়েল সম্পাদক

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি, শাহিন সভাপতি আর জুয়েল সম্পাদক

 

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী একবছরের জন্য শাহিনুর রহমান শাহিনকে সভাপতি ও জুয়েল রানা হালিমকে সাধারণ সম্পাদক করে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়,কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহামন সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল রানা হালিমকে মনোনীত করেছেন। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন