News71.com
 Bangladesh
 15 Apr 17, 05:45 PM
 170           
 0
 15 Apr 17, 05:45 PM

জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের বিচারে এশিয়ার সেরা তরুণ সামাজিক উদ্যোক্তার তালিকায় স্থান ২ বাংলাদেশির।।

জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের বিচারে এশিয়ার সেরা তরুণ সামাজিক উদ্যোক্তার তালিকায় স্থান ২ বাংলাদেশির।।

 

নিউজ ডেস্কঃ প্রভাবশালী সাময়িকী ফোর্বসে এশিয়ার সেরা সামাজিক উদ্যোক্তা হিসেবে বাংলাদেশি ২তরুণ ও তরুণীর নাম উঠে এসেছে । ফোর্বসের তালিকায় স্থান পাওয়া এই ২ জন হচ্ছেন মিজানুর রহমান কিরণ ও সওগাত নাজবিন খান। অনুর্ধ-৩০ উদ্যোক্তাদের শ্রেষ্ঠত্বের এই তালিকা বানিয়েছে ফোর্বস এশিয়া। আর তাতে স্থান পেয়েছেন ত্রিশজন নারী-পুরুষ। বলা হচ্ছে, সামাজিক ব্যবসার মধ্য দিয়ে বিশ্ব সমস্যার সমাধানে ভূমিকা রাখছেন তারা।

২জন উদ্যোক্তার একজন ২৯ বছর বয়সী মিজানুর রহমান কিরণ। তিনি  ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর প্রতিষ্ঠাতা। এই উদ্যোগের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রতিবন্ধীদের উন্নয়নে ভূমিকা রাখছেন। প্রতিবন্ধীদের অধিকার আন্দোলনেও তার প্রতিষ্ঠান কাজ করছে তার প্রতিষ্ঠান।

স্বীকৃতি পাওয়া অন্য উদ্যোক্তার নাম সওগাত নাজবিন খান। ২৭ বছর বয়সী এ তরুণী প্রতিষ্ঠা করেছেন এইচ এ ফাউন্ডেশন। ডিজিটাল মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের শিক্ষাদানের একটি পদ্ধতি পরিচালিত হচ্ছে তার তত্ত্বাবধানে।

সামান্য টিউশন ফি নিয়ে তার স্কুলে বিনামূল্যে বই,ইউনিফর্ম ও পরিবহন সুবিধা দেওয়া হয়। এরই মধ্যে তার এই উদ্যোগের মধ্য দিয়ে ৬০০ শিশুকে শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। আর সে কারণে ২০১৬ সালে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড পান নাজবিন খান। এর আগে নাজবিন অল্প খরচে সৌরশক্তিতে সেচকাজের সুযোগ তৈরি করে ২০১৫ সালে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ পেয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন