News71.com
 Bangladesh
 15 Apr 17, 03:12 PM
 171           
 0
 15 Apr 17, 03:12 PM

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ একই পরিবারের ৩জন গ্রেপ্তার।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ একই পরিবারের ৩জন গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ একই পরিবারের  ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয়া গ্রামের মান্নান কাজির ছেলে দুলাল কাজি (৪৭),তার স্ত্রী সুরমা বেগম (৩৫) এবং ছেলে হাসিব বিল্লাহ (১৭)। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকের ক্রেতা সেজে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোলবুনীয়া গ্রাম থেকে  স্বামী-স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের বসতঘরে মজুদকৃত ১৮ পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজা উদ্ধার করে। এ ছাড়া মাদক বিক্রির ২১ হাজার টাকাও জব্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে,পুলিশ গোপনে সংবাদ পেয়ে গতকাল শুক্রবার রাতে মঠবাড়িয়া থানার এসআই মো. গোলাম মোস্তফা মাদকের ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী  দুলাল কাজির বাড়িতে যায়। এ সময় পুলিশ কৌশলে ইয়াবা ও গাঁজা ক্রয় করার সময় হাতেনাতে একই পরিবারের তিনজনকে আটক করে। এ সময় ১৮ পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজা জব্দ করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম বিষযটি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,থানার এসআই মো. গোলাম মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ শনিবার আসামিদের  আদালতে সোপর্দ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন