News71.com
 Bangladesh
 15 Apr 17, 01:31 PM
 178           
 0
 15 Apr 17, 01:31 PM

হাওরাঞ্চলের কৃষকদের দুরাবস্থা পরিদর্শনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দল।।

হাওরাঞ্চলের কৃষকদের দুরাবস্থা পরিদর্শনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দল।।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নেত্রকোনা ও সুনাগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শনে গেছেন। আজ শনিবার ভোরে মির্জা ফখরুল নেত্রকোণার উদ্দেশ্যে রওনা হন। তারা  নেত্রকোনার মোহনগঞ্জ থেকে স্পিডবোটে খালিয়াজুড়ি এবং মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চল পরিদর্শন করবেন। তিনি সেখানে অকালে ফসল হারানো কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সত্যিকারের দুরাবস্থার চিত্র নিজ চোখে দেখে তা দলীয় প্রধানকে জানাবেন। মির্জা ফখরুল ইসলাম বেশ কয়েকটি পথসভা করবেন বলেও জানা গেছে। তার সঙ্গে নেত্রকোনা জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতারাও রয়েছেন।

সুনামগঞ্জ,সিলেট,মৌলভীবাজার,হবিগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া,কিশোরগঞ্জ ও নেত্রকোনায় এবার ফসল ওঠার ২-৩ সপ্তাহ আগে অকাল টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের পানিপ্রবাহ স্থানে স্থানে দুর্বল ফসলরক্ষা বাঁধ ভেঙে ও উপচে হাওর অঞ্চলের ৩০টিরও অধিক উপজেলার ২লক্ষাধিক হেক্টর জমির কাঁচা ও আধাপাকা  ধান তলিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন