News71.com
 Bangladesh
 15 Apr 17, 11:33 AM
 203           
 0
 15 Apr 17, 11:33 AM

বগুড়ায় যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখামুখি সংঘর্ষ, ২৫ জন আহত।।

বগুড়ায় যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখামুখি সংঘর্ষ, ২৫ জন আহত।।

নিউজ ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল লায়লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়,বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন। হরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ১১জন শজিমেকে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন