News71.com
 Bangladesh
 14 Apr 17, 10:21 PM
 179           
 0
 14 Apr 17, 10:21 PM

নীলফামারীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের আটকের সংবাদে বাবার মৃত্যু।।

নীলফামারীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের আটকের সংবাদে বাবার মৃত্যু।।

নিউজ ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিপু রায়ের আটকের সংবাদে হাটস্ট্রকে মৃত্যুবরণ করেছে তার পিতা অনীল রায়। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে নীলফামারী সদরের নিজ বাসা থেকে হাসপাতালে যাওয়ার পথে মারা যান অনীল রায়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মীর তামান্না ছিদ্দিকার সঙ্গে অসদাচরণের অভিযোগে আজ শুক্রবার সকাল ১০টায়  ক্যাম্পাস থেকে দিপুকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর মীর তামান্না ছিদ্দীকা বলেন, ‘আজ বেলা পৌনে বারোটায় ক্যাম্পাসে প্রবেশের পর ঐ শিক্ষার্থী অসৌজন্যমূলক আচরণ করে। পরে তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীটির বাবার অসুস্থতার খবর পেয়ে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিভাগের প্রধান ড. মো: নজরুল ইসলাম বলেন, তাকে পুলিশ ফাড়িতে নিয়ে যাওয়ার ঘটনা সত্যি। ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলারও হুমকি দেওয়া হয়েছিলো। কিন্তু মামলা দেওয়া হয়নি। তবে তার বাবা মারা যাওয়ার ঘটনায় শিক্ষার্থীটিকে দ্রুত ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতি তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনার দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সাংবাদিকতা বিভাগের ছাত্র দিপুকে রহস্যজনক কারনে আটক করা ও এ ঘটনার জেরে তার পিতার মৃত্যুর খবরে দিপুর সহপাঠিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। তারা অবিলম্বে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মীর তামান্না ছিদ্দিকার অপসারন দাবী করে আগামী সোমবার মানববন্ধন কর্মসুচী হাতে নিয়েছে বলে গতরাতে মোবাইলে জানিয়েছেন একছাত্র । নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ছাত্র নিউজ ৭১ কে বলেন সকালে মর্নিং ওয়ার্কের নির্জন স্থানে দিপুর বিরুদ্ধে অশালীন আচরনের যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা নিয়ে তাদের অনেক সন্দেহ আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন