News71.com
 Bangladesh
 14 Apr 17, 10:11 PM
 188           
 0
 14 Apr 17, 10:11 PM

কানসাট ইউপি নির্বাচন শান্তিপূর্ন করার দাবীতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন।।

কানসাট ইউপি নির্বাচন শান্তিপূর্ন করার দাবীতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন।।

নিউজ ডেস্কঃ আগামী ১৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা। আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জে অবস্থিত নিজের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন,নির্বাচন অবাধ,নিরেপেক্ষ ও সুষ্ঠভাবে যেন পরিচালনা হয় সে বিষয়ে আপনাদের ও প্রশাসনের কাছে সহায়তা কামনা করছি। তিনি বলেন,কানসাট ইউপির সব কেন্দ্রগুলোর মধ্যে পুকুরিয়ার কেন্দ্রটি বেশ ঝুঁকিপূর্ণ। তাই প্রশাসনের নজরদারি বাড়তি থাকা উচিত। এ ছাড়া তিনি বিএনপি সমর্থীত প্রার্থীর শতভাগ জয়লাভ ও নির্বাচনী মাঠের হাল বেশ ভালো বলে জানান। তিনি বলেন,কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরেপেক্ষ ও প্রশাসনের অবৈধ হস্তক্ষেপ না হলে চেয়ারম্যান পদে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করবেন। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।

কানসাট ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ,উপজেলা যুবদলের সভাপতি আলী আহম্মেদ বাবু, ছাত্রদল পৌর শাখার সাধারণ সম্পাদক জানিবুল আলম জসি, বারিউল ইসলাম তুষার,পলাশ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন