News71.com
 Bangladesh
 14 Apr 17, 06:33 PM
 264           
 0
 14 Apr 17, 06:33 PM

সার্চ ইঞ্জিন গুগল প্রচ্ছদে স্থান পেল ঢাকার মঙ্গল শোভাযাত্রার ছবি

সার্চ ইঞ্জিন গুগল প্রচ্ছদে স্থান পেল ঢাকার মঙ্গল শোভাযাত্রার ছবি

নিউজ ডেস্ক : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বর্ণাঢ্য করে তুলতে এক হয়েছে সার্চ ইঞ্জিন গুগলও। তারা তাদের প্রচ্ছদে ছবি সংযুক্ত করে বাংলা নববর্ষ উদযাপনে মেতেছে। বৈশাখের ভোর থেকেই গুগলের প্রচ্ছদে ফুটে উঠেছে মঙ্গল শোভাযাত্রার একটি ইমেজ-ভিডিও।

জানা যায়, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। যা স্থান করে নিয়েছে ইউনেস্কোর অপরিমেয় ঐতিহ্যের তালিকায়। অর্থাৎ এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ, যা বাঙালির জন্য গর্বের।গুগলও বাদ যাযনি এই ঐতিহ্য বরণের সুযোগ থেকে। কয়েকটি মুখোশ দিয়ে গুগল সেই মঙ্গল শোভাযাত্রায় শামিল হয়েছে। যাতে রয়েছে বাঘের মুখোশও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন