
নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠি গিয়ে এক রিকশাচালকসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নাইম (৩০), শফিক (৩৪), আবদুর রশিদ (৫০), আলামিন (৩৫), জালাল মিয়া (৪০) ও রমজান (২৭)। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রাব্বানী জানান, দুপুরে মতিঝিলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে ছয়জন আহত হয়। আহতদের মধ্যে আবদুর রশিদের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর চালকসহ বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।