News71.com
 Bangladesh
 14 Apr 17, 11:39 AM
 189           
 0
 14 Apr 17, 11:39 AM

মেহেরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২।।

মেহেরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২।।

 

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শিপন হোসেন ও আলমগীর হোসেন নামে ২ যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি তারা দুজন এলাকার চিহিৃত চাঁদাবাজ। গতকাল রাত ৩টার দিকে গাংনী উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের এসবি ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি,বোমা ও দেশীয় রামদা উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহত শিপন গাংনী উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে এবং আলমগীর হোসেন পার্শ্ববর্তি চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় চাঁদাবাজরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে শিপন ও আলমগীর গুলিবিদ্ধ হয়। পরে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন,এ ঘটনায় পুলিশের এসআই শংকর কুমার ঘোষ,এএসআই রফিক,কনস্টেবল মতিউর ও কনস্টেবল খাইরুল আহত হয়েছে। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনাস্থল থেকে দুটি শক্তিশালী বোমা, একটি এলজি শার্টারগান, ২রাউন্ড গুলি ও  ২টি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি। গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিব উদ্দীন জানান,হাসপাতালে আসার আগেই গুলিবিদ্ধ ওই দুই যুবকের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন