
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন। তথ্যমন্ত্রী দেশের গণমাধ্যমের সাথে সংশ্লিষ্টজনদের এবং দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে সকলকে এ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,বর্ষবরণের উৎসব হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার। ’
বাংলা নববর্ষবরণকে বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন,পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’ ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’ ঠিক তেমনই পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষী জাতি ও জনগোষ্ঠীর সার্বজনীন উৎসব। ” হাসানুল হক ইনু বলেন,জাতির নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য লালন,ধারণ ও পালন দেশপ্রেমের অংগ। আর দেশপ্রেম ঈমানের অংগ। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে পয়লা বৈশাখ বা নববর্ষ পালনের বিরুদ্ধাচারণ করেন,তারা দেশপ্রেমিক নন, প্রকৃত ধার্মিকও নন।