News71.com
 Bangladesh
 12 Apr 17, 10:10 AM
 222           
 0
 12 Apr 17, 10:10 AM

মাগুরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১,গুরুতর আহত ১৩।।

মাগুরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১,গুরুতর আহত ১৩।।

নিউজ ডেস্কঃ মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা ভাঙাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের অন্তত ১৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ বুধবার সকালে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ইছাখাদা ভাঙাব্রিজ এলাকায় এক পথচারীকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১৩ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন