
নিউজ ডেস্কঃ আজ বিকেল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।