
নিউজ ডেস্কঃ ৩৫তম বিসিএসে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৮০ জনকে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এসব সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বিভিন্ন বিভাগে পদায়ন করে। পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২ মে সকাল ৯টায় ঢাকার ৬৩ নিউ ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনে উপস্থিত থেকে যোগ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে,কোনো কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। এর আগে গত ২ এপ্রিল ৩৫তম বিসিএসে ২হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য,২০১৬ সালের ১৭ অগাস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬ হাজার ৮৮ জন।