News71.com
 Bangladesh
 11 Apr 17, 09:49 PM
 218           
 0
 11 Apr 17, 09:49 PM

জিয়াউদ্দিন বাবলুর শ্বশুর হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।।

জিয়াউদ্দিন বাবলুর শ্বশুর হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।।

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) সাংসদ ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর শ্বশুর হতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। আগামী ২১ এপ্রিল এরশাদের ভাগনি মেহেজেবুননেছা রহমান টুম্পার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বাবলু।

জিয়াউদ্দিন বাবলু দশম জাতীয় সংসদে জাপার দলীয় সাংসদ। তাঁর হবু শাশুড়ি মেরিনা রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। মামা শ্বশুর এরশাদও এ সংসদের সাংসদ। আর মামি শাশুড়ি রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,এরশাদের উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু আবার বিয়ে করছেন। ঘরোয়াভাবে এ বিয়ে অনুষ্ঠান হবে। ২১ এপ্রিল সকালে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আক্দ এবং সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জিয়াউদ্দিন বাবলু কোনো কথা বলতে রাজি হননি। তবে বাবলুর হবু শাশুড়ি মেরিনা রহমান বলেন, এ খবর ঠিক আছে।

প্রসঙ্গত,গত ২০০৫ সালে জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বাবলুর হবু স্ত্রী মেহেজেবুননেছা রহমানও অধ্যাপক। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএর প্রোগ্রাম ডিরেক্টর। প্রথম সংসারে তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন