
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশের সুবিধা উন্মুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা।
ঢাকায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিপুল সংখ্যক বিদেশি ভিআইপি অতিথির নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ কারণে গত ২৮ মার্চ বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা বলেন, আজ মঙ্গলবার সকাল থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে এখন থেকে কনকর্স হলে টিকিট কেটে যাত্রীর সঙ্গে একজনকে প্রবেশ করতে পারবেন।