News71.com
 Bangladesh
 11 Apr 17, 07:20 PM
 191           
 0
 11 Apr 17, 07:20 PM

‘নতজানু’ সরকার ভারত থেকে কিছুই আনতে পারেনি ।। মির্জা ফখরুল

‘নতজানু’ সরকার ভারত থেকে কিছুই আনতে পারেনি ।। মির্জা ফখরুল

 

নিউজ ডেস্ক : বর্তমান সরকারকে ‘নতজানু’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছ থেকে আমরা কিছুই পাইনি, কিছুই পাব না। কারণ এই সরকার নতজানু সরকার। নতজানু নীতির কারণে সরকার কিছুই আনতে পারেনি। দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রধানন্ত্রী নিজেই স্বীকার করেছেন, পানি মেলেনি তো কী হয়েছে। বিদ্যুৎ তো মিলেছে। অর্থাৎ পুরোটুকু মেলেনি, কিছু মিলেছে। তার ভাষায়-‘কুছ মিল গেয়্যা’। এখানে আমাদের আর কী বলার আছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) বার বার বলছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উচ্চতর পযায়ে পৌঁছেছে।অর্থাৎ সম্পর্কটা এখন মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। কিন্তু আমরা তো মাটির মানুষ। আমার কোটি কোটি কৃষক পানি পাচ্ছে না, তাদের কী হবে?

পানির ন্যায্য হিস্যা আমরা একবারই কেবল পেয়েছিলাম যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানির জন্য জাতিসংঘে গিয়েছিলেন। তখন যেভাবেই হোক গঙ্গা চুক্তি হয়েছিলো। সেই চুক্তির ফলে আমরা পানি পেয়েছিলাম- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহামন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আ ন হ আখতার হোসেন, কবি ফরহাদ মজহার, সাংবাদিক রুহুল আমীন গাজী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন