
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন,জঙ্গিবাদের দিকে ঝুঁকে যেসব যুবক পথভ্রষ্ট হয়েছে,তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তাদের পবিত্র কোরআনের ও হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে হবে। র্যাব প্রকাশিত কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের ব্যাখ্যা নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো ধর্মে মানুষ হত্যার বিধান নেই। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। র্যাব প্রকাশিত বইটিকে অত্যন্ত যুগোপযোগী এবং প্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বইয়ের এ প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।