News71.com
 Bangladesh
 11 Apr 17, 02:35 PM
 202           
 0
 11 Apr 17, 02:35 PM

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪১।।

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪১।।

 

নিউজ ডেস্কঃ মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪১ জন আসামি গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে জিআর,সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছে। মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারদের আজ মঙ্গলবার আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন