News71.com
 Bangladesh
 11 Apr 17, 01:28 PM
 198           
 0
 11 Apr 17, 01:28 PM

সিলেটের শিশু রাজন হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ড বহাল

সিলেটের শিশু রাজন হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ড বহাল

নিউজ ডেস্ক : সিলেটে চুরির অপবাদে পিটিয়ে শিশু সামিউল আলম রাজন হত্যার দায়ে প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনের মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, সৌদি আরবে আটক কামরুল ইসলাম (২৪)। কামরুল সিলেট মহানগরীর জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। মৃত্যুদন্ডপ্রাপ্ত অন্য তিনজন হলেন- চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫), তাজ উদ্দিন বাদল (২৮) ও পলাতক জাকির হোসেন পাভেল।

এদিকে ছেলে হত্যার আপিলের রায়ে চারজনের মৃত্যুদন্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন রাজনের বাবা শেখ মো. আজিজুর রহমান। রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সরকারকেও ধন্যবাদ যে অতি দ্রুত আমার ছেলে হত্যা বিচারের ব্যবস্থা করেছে। তিনি জানান, ‘এখন আমি চাই আদালতের এ রায় দ্রুত কার্যকর হউক’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন