News71.com
 Bangladesh
 11 Apr 17, 01:22 PM
 222           
 0
 11 Apr 17, 01:22 PM

বিভিন্ন দূতাবাসের অবৈধ দখল ভাঙ্গতে তৎপর ডিএনসিসি

বিভিন্ন দূতাবাসের অবৈধ দখল ভাঙ্গতে তৎপর ডিএনসিসি

নিউজ ডেস্ক : ফুলের টব ও পুলিশ বক্স বানিয়ে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করেছিল পাকিস্তান হাইকমিশন। একইভাবে দখল করেছিল ইটালিয়ান দূতাবাস। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এসব কূটনৈতিক অফিসে বার্তা পাঠিয়েছিলেন। নিজ উদ্যোগে সরিয়ে না নেওয়া এসব অবৈধ টব ও পুলিশ বক্স উচ্ছেদ করবে ডিএনসিসি। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় এসব টব ও পুলিশ বক্স গুড়িয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। গুলশান-২ সার্কেলের ৭৪ নম্বর রোডের ইটালিয়ান দূতাবাসের সামনের রাস্তার উপর বসানো আছে ৪ ফুট করে দীর্ঘ ২০টি ফুলের টব। এছাড়া রয়েছে পুলিশ বক্স।

একইভাবে পাকিস্তান হাইকমিশন অফিসের সামনের সড়ক দখল করে নির্মাণ করা আছে টব। এসব ভেঙে রাস্তা প্রশস্থ করাসহ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়াও রাস্তা দখল করে থাকায় আরও তিন দূতাবাসে যাচ্ছে মেয়রের চিঠি। অস্ট্রেলিয়া, জার্মান ও সৌদি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি দেবেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান তথ্য কর্মকর্তা (পিআরও) মুঞ্জুর-ই-মাওলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন