News71.com
 Bangladesh
 11 Apr 17, 11:05 AM
 181           
 0
 11 Apr 17, 11:05 AM

বরিশালের রূপাতলীতে ওজোপাডিকোতে ট্রান্সফরমার বাস্ট

বরিশালের রূপাতলীতে ওজোপাডিকোতে ট্রান্সফরমার বাস্ট

নিউজ ডেস্ক : বরিশাল নগরীর রূপাতলীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-১ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) রাতে ওজোপাডিকো ক্যাপাসিটার ব্যাংকের রুমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওজোপাডিকোর প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, রাতে হঠাৎ করে গ্রীডের ইকুইপমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, একটি ট্রান্সফরমার বাস্ট হয়ে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন