News71.com
 Bangladesh
 11 Apr 17, 12:48 AM
 209           
 0
 11 Apr 17, 12:48 AM

সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা রাসেল কবির নিহত।।

সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা রাসেল কবির নিহত।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবির দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের উত্তর পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তার বুকে, ঘাড়ে, ডান পায়ে ও ডান হাতে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে। যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যুবলীগ নেতা রাসেল কবিরের পিতা জামায়াত-শিবিরের হাতে হত্যার পর থেকে নিজ বাড়ি ছেড়ে সাতক্ষীরা সরকারি কলেজের উত্তর পাশে বাড়ি ভাড়া করে সেখানে বসবাস করত। আজ রাত সাড়ে ৯ টার দিকে কে বা কারা তাকে উপযপুরি গুলি করে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান গত ২৫ মে শুক্রবার রাত ১০ টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে তার নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ করে দুর্বৃত্তরা ৩ রাউন্ড গুলি বর্ষণ ও বোম হামলা চালায়। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান রাসেল কবির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন